শিরোনাম

পাখি || কৌশিক দাস - কুঁড়েঘর

পাখি
কৌশিক দাস


দুইটি টিয়ে একটি শালিক
বেজায় তাদের ঝগড়া
একটি বটে থাকে তারা
করে হাজার রখম বেকরা।
টিয়েগুলো কয় আমরা দুজন
জোর আমাদের বেশি
শালিক তুমি অন্য বাসায়
যাও তো এখন দেখি
শালিক আমি একা বটে
জানি জোরটা অনেক কম
কিন্তু জেনো আমি ছাড়া
খুব কমই আছে উত্তম।
বন্ধু এসো ঝগড়া ভুলে
এক সাথেতে থাকি
মনের সুখে চলো এবার
সবাই মিলে বাঁচি।

No comments