তাজা প্রাণ || দীপ্তি মৈত্র
তাজা প্রাণ
দীপ্তি মৈত্র
আমরা সবুজ,আমর কাঁচা
প্রাণ আমাদের বড়ই তাজা।
বিপদ কভু এলে পরে
লড়ে নেব বাঁচার তরে।
যাব যদি যাই ঝরে,
মার খাব না পড়ে।
জীবন খানা নেব মোরা
মজা,হাসি,গানে ভরে।
দেশের তরে লড়ব,
মরতে হয় মরব।
নির্মল ভারত গড়ব।
হিংসা মুক্ত সবার মন
হবে জীবনের পরম ধন।
এই তো মোদের মনের আশ,
আসুক ঝঞ্ঝা করিনা ত্রাস।

No comments