অবর্তমানে। দীপ্তি মৈত্র - কুঁড়েঘর
অবর্তমানে
দীপ্তি মৈত্র
যখন আমি থাকবো নাকো
এইখানে
কারণ ছাড়া হঠাৎ আমায়
পড়বে মনে
ভেবো নাকো,তোমার আমি
পাশেই রব।
চুপি চুপি তোমার সনে
কথা কব।
তবুও যদি চক্ষু ভরে
আমার তরে,
জানবে আমি আছি তব নিবিড়
অন্তরে
যখন আমি রইবো নাকো এই
ভুবনে,
বাজবে কথা অন্তরে তব
ব্যথার বীণে।
যাবার সময় ঘনিয়ে এলো
বন্ধু তুমি থেকো ভালো।
এই দুনিয়ার নানান খেলা,
সুখ দুঃখ মায়ার মেলা,
ফেলে যাবো সাথী এবার
এলো আমার বিদায় বেলা।

No comments