শিরোনাম

হে বিদ‍্যাসাগর । অন্তরা সিংহরায় - কুঁড়েঘর


হে বিদ‍্যাসাগর
অন্তরা সিংহরায়


করুনার সিন্ধু তুমি
বর্ণপরিচয় স্রষ্টা
বিদ‍্যার সাগর তুমি
দীন- দুঃখীর ত্রাতা।


উজ্জ্বল জ‍্যোতিষ্ক তুমি
এ বিশ্ব - জগতে,
সমাজ সংস্কারে ব্রতী
বিবর্তনের ভারতে।

নারীজাতির হে বনস্পতি
আশ্রয় চরণে,
দিবানিশি সুশান্ত ছায়ায়
অম্লান কিরণে।

তোমার দানের ভাষায়
জানাই শ্রদ্ধাঞ্জলি,
গঙ্গা জলে গঙ্গা পূজা
নাও মোর অঞ্জলি।

কবিতাটি লেখক কিংবা কুঁড়েঘর সাময়িকী পরিবারর অনুমতি ব্যাতিত কপি করা নিষেধ৷ 

No comments