শিরোনাম

শিশুদের গান। মহিউদ্দিন বিন্ জুবায়েদ - কুঁড়েঘর


শিশুদের গান
মহিউদ্দিন বিন্ জুবায়েদ


ওরে দেলু আয়,
আজকে যারা ছোট্ট শিশু
তাদের নিয়ে অনেক কিছু
জাতির সীমানায়।

ওরে দেলু আয়,
ভালোবাসায় জয় করি মন
হাজার শিশুর সুপ্ত জীবন আশার মোহনায়।

ওরে দেলু আয়,
এক সাথে গাই শিশুদের গান তারাই ভবিষ্যৎ দেশের কল্যাণ আমার দেশের ছায়।

ওরে দেলু আয়,
শিশুদের হলো কোমল প্রাণ তাদের শিখাই দেশের গান
ভূবন মেলায়।

No comments